টাঙ্গাইল সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
টাঙ্গাইল সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর-৫ আসনের করোটিয়া ইউনিয়নের গাড়াইল বেড়াই গ্রামে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গাড়াইল গ্রামের পূর্ব পাড়ায় এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় ফরহাদ ইকবাল বলেন,
তিনি নির্বাচিত হলে এলাকায় রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করবেন।
তিনি এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তার প্রতীক হরিণ মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ সময় সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি tangailshomachar.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।