মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের ইশতেহারে কী আছে?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু করেছে জামায়াতে ইসলামী। রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে ‘জনতার ইশতেহার’।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে এ ইশতেহার ঘোষণা করা হয়। ঘোষিত ইশতেহারে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
জামায়াতের ইশতেহারে বলা হয়েছে-
১. মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য (সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার) রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
২. শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে।
৩. আধুনিক ও টেকসই ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মন্ত্রণালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা চালু করা হবে।
৪. জুলাই বিপ্লবের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আধুনিক ও টেকসই ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ করে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা নিশ্চিত করা হবে।
৫. জুলাই বিপ্লবে শহীদ এবং জুলাই যোদ্ধাদের জন্য প্রতি মাসে অনুদান ও ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে।
৬. জুলাই বিপ্লবে শহীদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ এবং কর্মযোদ্ধা হিসেবে তাদের পুনর্বাসন করা হবে। আহত ও পঙ্গু জুলাই যোদ্ধাদের চিকিৎসার খরচ সরকারি কোষাগার থেকে নির্বাহ করা হবে






আপনার মতামত লিখুন
Array