কালিহাতীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটী শহীদ শাহেদ হাজারী ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। পাইকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে এ সভার আয়োজন করে।
পাইকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর রফিকুল ইসলামের সভাপতি ত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ৪ ( কালিহাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন,কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ আলী মিয়া,খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টাঙ্গাইল জেলার অন্যতম নেতা মেহেদী হাসান,পাইকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুর রহমান সরকার স্বপন প্রমূখ।
বক্তারা জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাককে ( দাঁড়িপাল্লা মার্কা) ভোটের মাধ্যামে বিজয়ী করতে বিভিন্ন অঙ্গীকার ব্যক্ত করেন।








আপনার মতামত লিখুন
Array