ধনবাড়ীতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
ধনবাড়ীতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে যৌথ বাহিনীর সশস্ত্র টহল, যানবাহন পর্যবেক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে নিরাপত্তার বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে এ মহড়া দেওয়া হয়।
রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমানের উপস্থিতিতে সেনাবাহিনীর মেজর মারুফের নেতৃত্বে ১১০ জন সৈনিক, বিজিবির সুবেদার নজরুলের নেতৃত্বে ২০ জন সদস্য এবং ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিকের নেতৃত্বে পুলিশের ৮ সদস্যের একটি দল এ টহলে অংশ নেয়।
টহল চলাকালে স্থানীয় ভোটার গোলাম রব্বানী বলেন, ‘আশা করি সেনাবাহিনী জনগণের আস্থা রক্ষা করবে।’
সুরুজ্জামান, জয়নাল আবেদীন ও সোহেলসহ আরও কয়েকজন ভোটার যৌথ বাহিনীর এ মহড়ায় সন্তোষ প্রকাশ করে জানান, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
টাঙ্গাইল-১ আসনের দায়িত্বে থাকা মেজর রিফাত জানান, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে বিজিবি, পুলিশ, র‍্যাব-১২ ও সিভিল প্রশাসনের সহযোগিতায় এ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি amarsangbad.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।