ভূঞাপুরে অবরুদ্ধ মুক্তিযোদ্ধাকে মুক্ত করলেন ইউএনও
টাঙ্গাইলের ভূঞাপুরে অবরুদ্ধ মুক্তিযোদ্ধাকে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর বুধবার (১৮ মার্চ) মুক্ত করলেন ইউএনও।
উপজেলা সদরে ঘাটান্দী মৌজায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের নিজের জায়গা জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করে এবং যাতায়াতের রাস্তাটিতেও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠে। দখল করা জমির উপর ঘর নির্মাণ করে তার বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ বন্ধ করে দেওয়ায় তিনি ও তার পরিবার চরম ভোগান্তিতে পড়েন। প্রতিবাদে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন ও বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান সরেজমিনে গিয়ে অবরুদ্ধ মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের রাস্তাটি খুলে দেন। ভবিষ্যতে রাস্তাটি আর বন্ধ না করার নির্দেশ প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপপরিদর্শক সুমন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বদি, আব্দুল খালেক, হাবিবুর রহমান হবি, হানিফ ভূঁইয়া, মাসুদ, আবুল কাশেম ও হবি মন্ডল প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার সন্তোষ প্রকাশ করে উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।






আপনার মতামত লিখুন
Array