ভূঞাপুরে বিএনপির পক্ষ থেকে ঈদুুল ফিতর উপলক্ষে ২৪শের বীর জুলাই যোদ্ধার মাঝে নগদ অর্থ প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
ভূঞাপুরে বিএনপির পক্ষ থেকে ঈদুুল ফিতর উপলক্ষে ২৪শের বীর জুলাই যোদ্ধার মাঝে নগদ অর্থ প্রদান

বৃহস্পতিবার (১৯ মার্চ’২৬) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে মন্ত্রনালয়ে গেজেট প্রাপ্ত ২৪শের নিহত পরিবার ও আহত সর্ব মোট ১৭জন বীর জুলাই যোদ্ধারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়।
স্বৈরাচার ও নিষিদ্ধ আ’লীগ সরকারের সময়ে ১৭ বৎসর কারানির্যাতিত মজলুম জননেতা বিএনপির সাবেক উপমন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের বর্তমান এমপি আব্দুস সালাম পিন্টুর ব্যাক্তিগত উদ্যোগে ও তাঁর নির্দেশ ক্রমে থেকে এই ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মো: সেলেমুজ্জামান তালুকদার সেলু।
এসময় উপজেলাটির সকল বীর জুলাই যোদ্ধারা উপস্থিত থেকে এই ঈদ শুভেচ্ছা উপহার গ্রহণ করেন।

সংবাদটি tangailshomachar.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।