ভূঞাপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
ভূঞাপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের অভিযান

টাঙ্গাইলের ভূঞাপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে প্রশাসন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ভূঞাপুর-তারাকান্দী, ভূঞাপুর-টাঙ্গাইল ও যমুনা সেতু ভূঞাপুর সড়কে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাজিব হোসেন। ভূঞাপুর থানা পুলিশ ও প্রশাসনের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ, চালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে নানা ধরনের পরামর্শ দিয়ে ম্যাজিস্ট্রেট মো: রাজিব হোসেন বলেন, ‘সড়কে এলোমেলো ও যেখানে সেখানে যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করছিল চালকরা। পরে শৃঙ্খলা ফেরাতে পৌর শহরের বিভিন্ন সড়কে অভিযান চালানো হয়।’
এ সময় যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ ও ট্রাফিক আইন মেনে চলতে চালকদের নির্দেশনা দেয়া হয়। আইন না মানলে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেয়া হয় চালকদের।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি dailynayadiganta.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।