ভূঞাপুরে যমুনা নদীতে মহাষ্টমীর পূণ্যস্নান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
ভূঞাপুরে যমুনা নদীতে মহাষ্টমীর পূণ্যস্নান অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে মহাষ্টমী উপলক্ষে যমুনা নদীতে স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। ভোর হতেই বিভিন্ন এলাকা থেকে সনাতনীরা স্নানঘাটে আসতে শুরু করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার গোবিন্দাসী খানুরবাড়ী এলাকার যমুনা নদীর তীরে এ উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্নান উপলক্ষে নদীর পাড়ে খাদ্যসামগ্রী, খেলনাসহ নানা পণ্যের অস্থায়ী দোকান বসেছে।

স্নান শেষে পূর্ণার্থীরা পাপমোচন, মনোবাসনা পূরণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় পুরোহিতদের মাধ্যমে পূজা-অর্চনা করেন।

স্নানে অংশ নেওয়া একাধিক পূণ্যার্থী খবরের কাগজকে জানান, মহাষ্টমীর এই দিনে স্নান করলে পাপমোচন হয় এবং মনের ইচ্ছা পূরণ হয়- এমন বিশ্বাস থেকেই তারা প্রতিবছর এখানে আসেন। পাশাপাশি তারা বিশ্বশান্তি ও দেশের কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

পুরোহিতরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী প্রাচীনকাল থেকেই এই স্নানের প্রচলন রয়েছে। এ দিনে স্নান ও পূজা করলে পুণ্য লাভ হয় বলে তারা মনে করেন।

স্নান ঘিরে আগত পূর্ণার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আয়োজক কমিটি।

আয়োজক কমিটির সদস্য রতন হালদার বলেন, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন।

স্নান করতে আসা ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি .khaborerkagoj.com/ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।