ভূঞাপুরে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
ভূঞাপুরে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে মৎস্য চাষিদের মাঝে মাছ পোনা বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় খামারিদের উৎপাদন বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছ সরবরাহ করা হয়। মৎস অধিদপ্তরের অধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সেবা সম্প্রাসরণ প্রকল্প ৩য় পর্যায় প্রদর্শী খামার গড়ে তোলার মাধ্যম্যে দেশিয় প্রজাতির মাছ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে ভূঞাপুর উপজেলা পরিষদের মৎস কর্মকর্তার কার্যালয়ের সামনে ২জন চাষীর হাতে ৭হাজার পিচ মাছের পোনা বিনা মূল্যে বিতরণ করা হয়। বিতরণকৃত পোনার মধ্যে রয়েছে পাবদা, টেংরা,আইর, সরপুটি। সঙ্গে মাছের খাদ্য ও ঔধষ প্রদান করা হয়।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে,, মৎস্য চাষীদের মাছে পোনা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোছা: রিমা আক্তার ও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে মৎস্য খাতকে আরও এগিয়ে নিতে চাষিদের মাঝে নিয়মিত সহায়তা প্রদান করা হচ্ছে। মাছ বিতরণের মাধ্যমে খামারিরা অধিক উৎপাদনে উৎসাহিত হবেন এবং দেশের সামগ্রিক মাছ উৎপাদনও বৃদ্ধি পাবে। দেশে ধারাবাহিকভাবে মাছ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত মৎস্য চাষিদের হাতে মাছের পোনা তুলে দেওয়া হয়। চাষিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদটি sorejominbarta.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।