ভূঞাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:২২ অপরাহ্ণ
ভূঞাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২/২০২৬-২০২৭ মৌসুমে গ্রীষ্মকালীন শাকসবজি, রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।Currencies & Foreign Exchange

সোমবার (১৩ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সামনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।

উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় ৯৮০ জন কৃষকের মাঝে রোপা আমন ও ৫’শ জন কৃষকের মাঝে শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়।