কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনার অভিযোগে এক বেকারি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযোগের ভিত্তিতে আয়েশা কেক অ্যান্ড বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

Kiswan

অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার পরও লোগো ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। পরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ অনুযায়ী বেকারির মালিক হারুন অর রশিদকে এ জরিমানা করা হয়।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম। এ সময় গাজীপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ইন্সপেক্টর প্রকৌশলী চিন্ময় মন্ডল শিশির ও ফিল্ড অফিসার প্রকৌশলী সুজন রানা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে মো. মোহাইমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার আইনবিরুদ্ধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।