ধনবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সায়েম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সানোয়ার হোসেন সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বিন্দুরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন -ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, জামায়াতে ইসলামী, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক , বীর মুক্তিযোদ্ধা, বাস মালিক প্রতিনিধি, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
বক্তারা সভায় ধনবাড়ী উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজি, অবৈধ মাটি কাটা,ইভটিজিং, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, ডাকাতি, আত্মহত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিকাণ্ বাল্য বিবাহ, ঘুষ কারবারি বন্ধ সহ বিভিন্ন অপরাধমূলক বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা করেন






আপনার মতামত লিখুন
Array