মির্জাপুরে ৪৩ ঘন্টা পর তিতাস গ্যাসের সরবরাহ স্বাভাবিক
অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ
টাঙ্গাইলের মির্জাপুরে ৪৩ ঘন্টা পর তিতাস গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়েছে। প্রধান সঞ্চালন লাইনের ফেটে যাওয়া পাইপ মেরামত করার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মির্জাপুর উপজেলার বাইমহাটী এলাকায় মডেল মসজিদ নির্মাণ কাজের পাইলিং করার সময় হঠাৎ গ্যাসের সঞ্চালন পাইপে খননযন্ত্রের আঘাত লাগে। এ সময় বিকট শব্দে গ্যাস বেরোতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের মানুষের মাঝে। খবর পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ দ্রুত গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।






আপনার মতামত লিখুন
Array