দেলদুয়ার কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
দেলদুয়ার কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ডাল জাতীয় শস্য মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সামনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় এর উদ্বোধন করেন দেলদুয়ার উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী।

দেলদুয়ার উপজেলার ২০০ কৃষকের মাঝে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। প্রনোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া খাতুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আল মোমেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু সহ অন্যরা।