গোপালপুরে মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ
সরকার ঘোষিত “মা ইলিশ সংরক্ষণ” কর্মসূচি বাস্তবায়নে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গোপালপুর উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান’ পরিচালিত হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো: নবাব আলী।
এসময় উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে নদীতে গোপনে পেতে রাখা আনুমানিক পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জন সম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সচেতন নাগরিককে মা ইলিশ রক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।






আপনার মতামত লিখুন
Array