ধনবাড়ীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪
অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ণ
ধনবাড়ী থানার ওসি এস.এম শহিদুল্লাহ জানান, সোমবার ভোর সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি’র সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকাআপ ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজিতে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।
খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ও ধনবাড়ী ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পরে সুমন নামের এক যাত্রী নিহত হয়।
নিহত যাত্রী জামালপুর জেলার সদর উপজেলার ছোনটিয়া টেকী শেখ বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মিয়া(২৯)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাযায়নি। নিহত সুমন মিয়া জামালপুর সদরে একটি বে-সরকারি ঔষধ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি এক কন্যা সন্তানের জনক।






আপনার মতামত লিখুন
Array