সখীপুরে বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমারের ৬০০ কেজি যন্ত্রাংশ উদ্ধার, গ্রেপ্তার ১
সখীপুরে বৈদ্যুতিক (এসটি/এলটি) তার ও ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ মামুন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার কচুয়া বাজারে বিদ্যুৎ বিভাগ ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ সময় ভাঙ্গারির দোকানদার মামুনকে (৪২) হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ ও বিদ্যুতের প্রায় ৬০০ কেজি চোরাই তার উদ্ধার করা হয়।
সখীপুর উপজেলার পিডিবির আবাসিক প্রকৌশলী আবুবকর তালুকদার ও সখীপুর থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা পিডিবির আবাসিক প্রকৌশলী আবুবকর তালুকদার বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায়ই ট্রান্সফরমার খোলে যন্ত্রাংশ চুরি হচ্ছে। উদ্ধারকৃত মালামাল চুরি যাওয়া ট্রান্সফরমারের। মালামালসহ মামুন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন
Array