সখীপুর হতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
সখীপুর হতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে আদালত হতে দুই বছরের সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক পেশাদার অপরাধী মোঃ নান্টু শরীফ (২৭) গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত নান্টু শরীফ ঝালকাঠি জেলার নলসিটি থানার নাঙগুলী গ্রামের আঃ ওয়াহেদ শরীফের ছেলে। বুধবার (১৯ নভোম্বর) দুপুরে টাঙ্গাইল জেলার সখিপুর থানার দেওদিঘি বাজার সাকিনস্থ যাদবপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত নান্টু শরীফ ঝালকাঠি জেলার নলসিটি থানার ডাকাতি মামলায় আদালত হতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও হাজিগঞ্জ থানার মাদক মামলা এবং ঢাকার শাহবাগ থানার বেপরোয়া ও বিপজ্জনকভাবে মোটরযান চালনার মামলার পলাতক আসামী।

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ও সদর কোম্পানি, র‌্যাব-১০, কেরানীগঞ্জ. ঢাকা ক্যাম্পের যৌথ আভিযানিক দল বুধবার (১৯ নভোম্বর) দুপুরে টাঙ্গাইল জেলার সখিপুর থানার দেওদিঘি বাজার সাকিনস্থ যাদবপুর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঝালকাঠি জেলার নলছিটি থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে।