ঘাটাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:১২ অপরাহ্ণ
ঘাটাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,ঘাটাইল থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদ।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) মো. জাহিদুর রহমান,ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো মাহাবুবুল বাছিদ চানমিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ghatail.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।