অপরাধ নির্মূলে ধনবাড়ীতে প্রশাসন তৎপর : ইউএনও

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অপরাধ নির্মূলে ধনবাড়ীতে প্রশাসন তৎপর : ইউএনও

আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এবং কিশোর গ্যাং, মাদক, বাল্যবিবাহ, শব্দদূষণসহ বিভিন্ন অপরাধ নির্মূলে ধনবাড়ী উপজেলা প্রশাসন তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

ইউএনও নূরজাহান আক্তার সাথী আরও বলেন, “উপজেলার সকল সচেতন মহলকে সজাগ থেকে অপরাধ নির্মূলে প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আহ্বান জানাই।”

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মণ্ডল, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

কেকে/এলএ