ঘাটাইলে গণভোট বিষয়ে লাইভ ভেরিফিকেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন্ গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সমাজ সেবা অধিদপ্তরের ঘাটাইল সদর ইউনিয়নের উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবারে(৬ জানুয়ারি) সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অদিদপ্তর আয়োজিত,ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদ সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক তাপশী শীলের সভাপতিত্বে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আবু সাঈদ।
অন্যান্যদের মধ্যেউপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা এএম শামসুজ্জামান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান সরকার প্রমুখ।






আপনার মতামত লিখুন
Array