ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় কলেজপড়ুয়া ছাত্র নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় কলেজপড়ুয়া ছাত্র নিহত

ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় কলেজপড়ুয়া এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১২জানুয়ারী) দুপুরে ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের সমতকুড় চাড়াভাঙা ব্রীজ সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, দুপুরে সমতকুড় এলাকায় অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।

এমন খবর পেয়ে ধনবাড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মোটর সাইকেল চালককে দ্রুত উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাক টি ঘটনা ঘটনার সাথে সাথেই দ্রুত পালিয়ে যায়। নিহত মোটর সাইকেল আরোহী সমতকুড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে আতিক হাসান (১৭)। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।