ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঘাটাইল শাখা এর আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৮ জানুয়ারি ) দুপুরে ঘাটাইল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঘাটাইল উপজেলা শাখার সভাপতি, মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে, এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী, মোঃ জুয়েল রানা, নাজনীন পলি, উপসহকারী মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ শাহাদাত আকন্দ সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর যুবদলের সভাপতি মোঃ সাদিক মাহমুদ টিটু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং সদস্য শহিদুল ইসলাম, রিপন তালুকদার, জুয়েল রানা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি dhakaprotidin.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।