বাসাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
বাসাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

টাঙ্গাইলের বাসাইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আনছার মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনছার মিয়া ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই রোগী মারা যায়। প্রাথমিক অবস্থায় শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
বাসাইল থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, বাসাইল উপজেলার কলিয়া গ্রামে জমির আইল নিয়ে একই এলাকার লাবু মিয়া ওরফে মেলেটারী লেবুর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে হাসপাতালে আনার পর ডাক্তার আনছার মিয়াকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংবাদটি channelionline.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।