ধনবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার,থানায় ডায়রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
ধনবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার,থানায় ডায়রী

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য পোস্ট করে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়রী করেছেন তিনি।
উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী জানান, ধনবাড়ী নিউজ ও আমাদের ধনবাড়ী সংবাদ’ নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে মানহানিকর অশ্লীল পোস্ট দেওয়ার বিষয়টি আমার নজরে আসার পর গত শনিবার(২১ ফেব্রæয়ারী) রাতে “ধনবাড়ী নিউজ ও আমাদের ধনবাড়ী সংবাদ” নামে ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় সাধারন ডায়রী করি।
এব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী’র ছবি ব্যবহার করে মানহানি কর পোষ্ট করায় তিনি ওই ফেসবুক আইডির বিরুদ্ধে সাধারণ ডায়রী(জিডি) করেছেন। ডায়রী(জিডি) নং ৮৮৩। অতি তাড়াতাড়ি উক্ত বিষয়েঢ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি .jaijaidin.newsওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।