খামেনির মৃত্যুর খবরে ইরানি-আমেরিকানদের উল্লাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
খামেনির মৃত্যুর খবরে ইরানি-আমেরিকানদের উল্লাস

ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

খামেনি নিহত হওয়ার ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। আর প্রতিশোধ নেয়ার হুঙ্কার দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এদিকে শনিবারের ওই হামলার কয়েক ঘণ্টা পর খামেনির মৃত্যু হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর কিছু ইরানি-আমেরিকানকে উল্লাস করতে দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়া খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার আগেই ইরানি-আমেরিকানরা উল্লাসে ফেটে পড়ে।

এসময় অনেক ইরানি-আমেরিকানকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের রাস্তায় নেমে আসতে দেখা যায়। তখন তাদের হাতে ইসলামি বিপ্লবের আগের ইরানি পতাকা দেখা যায়।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।