খামেনির উত্তরসূরিকেও ‘খতম’ করবে ইসরায়েল: কাটজ
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে যিনি নিয়োগ পাবেন, তাকে ‘খতম’ করা হবে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, যাকেই খামেনির উত্তরসূরি করা হবে, তাকে হত্যার চেষ্টা করবে ইসরায়েলি সেনাবাহিনী।
এক বিবৃতিতে কাটজ বলেন, ইরানের ‘সন্ত্রাসী’ শাসনব্যবস্থা যদি ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা চালিয়ে যেতে, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং অঞ্চলের দেশগুলোকে হুমকি দিতে এবং ইরানের জনগণকে দমন করতে কোনো নেতাকে নিয়োগ করে, তবে সে হবে নিঃসন্দেহে নির্মূলের লক্ষ্যবস্তু।
তিনি বলেন, তার নাম কী বা সে কোথায় লুকিয়ে আছে, তা কোনো বিষয় নয়। কাটজ আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাবে ইরানের সক্ষমতা ধ্বংস করতে এবং ইরানের জনগণ যেন তাদের সরকারকে উৎখাত করতে পারে, সেই পরিস্থিতি তৈরি করতে।








আপনার মতামত লিখুন
Array