এবার জর্ডান থেকে ইসরায়েলে হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
এবার জর্ডান থেকে ইসরায়েলে হামলা

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে এবার জড়িয়ে পড়েছে জর্ডান। লেবানন থেকে ইরানের সমর্থনে হামলা হওয়ার কয়েক দিনের মাথায় জর্ডান থেকেও চালানো হলো হামলা।

আল জাজিরা জানিয়েছে, জর্ডানের আকাবা শহরের ওপর একটি মিসাইল উড়তে দেখা গেছে। ওই মিসাইলটি ইসরায়েলের দিকে যেতে দেখা গেছে বলেও জানিয়েছে আল জাজিরা।

ওই হামলার কিছুক্ষণ আগেই ইরান জানায়, তারা ইসরায়েল লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।