রাজধানীতে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০
রাজধানীর কামারপাড়ায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে উত্তরার ১০ নং সেক্টর কবরস্থান রোডের একটি ভবনের ২য় তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে একই পরিবারের ৯ জন সদস্য রয়েছেন।
দগ্ধরা হলেন- মো. রুবেল (২৮), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই মো. এনায়েত (৩২), তার স্ত্রী দুলারা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১৩), এনায়েতের ভাই মো. হাবিব (৩০), এনায়েতের ভাগ্নি আয়েশা (১৯), মো. হাবিব (৩৫) ও আবুল কালাম রুবেল (৩৫)।
চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ ১০ জনের মধ্যে ৭ জনেরই অবস্থা আশঙ্কাজনক। সবার শ্বাসনালী পুড়ে গেছে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।






আপনার মতামত লিখুন
Array