যুক্তরাষ্ট্রে ভ্রমণে পর্যটকদের জরুরি খরচ বহনের সক্ষমতা থাকতে হবে
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র যেতে চাইলে পর্যটকদের জরুরি খরচ বহনের সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (৭ মার্চ) ভ্রমণসংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময়, নিশ্চিত করুন যে ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।






আপনার মতামত লিখুন
Array