যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের মধ্যাঞ্চলের ইসফাহান প্রদেশের একাধিক স্থাপনায় নতুন করে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। এসব হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।
এদিকে, এর জবাবে ইরানও ইসরায়েলের দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সঙ্গে ইরান দাবি করেছে, তারা ইরাক ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও ফের হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার সঙ্গে একটি সমঝোতার জন্য যোগাযোগ করেছে। তবে তিনি জানিয়েছেন, প্রস্তাবিত শর্তগুলো এখনো “যথেষ্ট ভালো নয়”।
অন্যদিকে, ইসরায়েলের হামলায় লেবাননে হতাহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২৬ জনে পৌঁছেছে। এছাড়া সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ৩১ হাজার।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও পাল্টা হামলার কারণে পরিস্থিতি ক্রমেই আরও জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে।






আপনার মতামত লিখুন
Array