কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৫
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক নিহত হন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় শিশুসহ প্রাইভেটকারের পাঁচ আরোহীকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়। হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।
ওসি জানান, মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। বাস ও প্রাইভেটকার মহাসড়ক থেকে সরানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন
Array