জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিরীন শারমিন চৌধুরীকে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিরীন শারমিন চৌধুরীকে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম এন নাসিরউদ্দীন সাংবাদিকদের বলেছেন, ‘‘বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি তার বিরুদ্ধে রাজধানীর বনানী ও উত্তরা থানায় জুলাই সংক্রান্ত ঘটনার মামলা রয়েছে। এছাড়া রংপুরেও তার বিরুদ্ধে মামলা আছে।’’

ডিসি মিডিয়া বলেন, গ্রেপ্তারের পর ভোর ৫টায় তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী কার্যক্রম কী হবে সেটি পরে জানানো হবে।

এরে আগে আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির এক বাসা থেকে সাবেক স্পিকার ড. শারমিন চৌধুরীকে আটক করে। ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন।