মির্জাপুরে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে ভিড়
টাঙ্গাইলের মির্জাপুরে মাদরাসার এক ছাত্রী মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার ইতোমধ্যে তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর তাকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা উৎসুক মানুষ।সংবাদ পরিবেশনা প্রশিক্ষণ
পরিবার ও এলাকাবাসী জানায়, মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের সৌদিপ্রবাসী বাদশা খলিফার বড় সন্তান নূরমী আক্তার। ১৪ বছর বয়সি নূরমী স্থানীয় গুনটিয়া মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিল। গত রমজান মাস থেকেই সে নিজের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন অনুভব করতে শুরু করে। বিষয়টি পরিবারকে জানালেও শুরুর দিকে তারা গুরুত্ব দেননি।
গেল বুধবার নূরমীর নানির নজরে শারীরিক পরিবর্তনের বিষয়টি এলে পরিবারের সদস্যরা ঘটনাটি নিশ্চিত হন। এরপর পরিবার থেকে তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়ে নাম রাখা হয় নূরনবী। তাকে ছেলেদের পোশাক কিনে দেওয়া হয়েছে এবং চুল কেটে ছেলেদের মতো সাজানো হয়েছে।
নূরনবীর চাচা সোলাইমান খলিফা জানান, তাদের পরিবারে আগে পরপর তিন মেয়েসন্তান জন্ম নিয়েছিল। তাই নূরনবীর ছেলে হিসেবে রূপান্তরের ঘটনাকে তারা ইতিবাচক ও আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন।এই ঘটনা ছড়িয়ে পড়লে নূরনবীকে দেখতে আগধল্যা গ্রামে ভিড় করছেন নানা বয়সি মানুষ। স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘটনা আগে শুনলেও সরাসরি দেখে তারা বিস্মিত।
রাণীশংকৈলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার প্রতিবেশী আটক
রাণীশংকৈলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার প্রতিবেশী আটক
বিস্তারিত পড়ুন
এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানান, জন্মগত হরমোন ও ক্রোমোজমগত পরিবর্তনের কারণে চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের ঘটনা ঘটা সম্ভব। নূরমী থেকে নূরনবী পরিচয়ের এই পরিবর্তন এখন টাঙ্গাইলজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমানে নূরনবী সুস্থ আছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে বলে জানিয়েছে তার পরিবার।






আপনার মতামত লিখুন