ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
টাঙ্গাইলের ধনবাড়ীর বলিভদ্র ইউনিয়নের পাঁচপটল এলাকা থেকে মাসুদ আহমেদ ওরফে কাশেম (৪৪) নামের একজনকে ৫০ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)নূরুস সালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) বিকেলে অভিযান চালিয়ে মাসুদ আহমেদ নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে শনিবার(১৬ মে) টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজপাড়া এলাকার মৃত করিম খাঁর ছেলে।






আপনার মতামত লিখুন
Array