ঈদে ধনবাড়ীর দুস্থদের মাঝে চাল বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকায় অসহায় ও দুস্থ ৩ হাজার ৮৫টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দিল আফরোজ।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা ৩০ দশমিক ৮৫ মেট্রিক টন চাল এসব পরিবারের মাঝে বিতরণ করা হয়। কার্ডধারী প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল সহায়তা পেয়েছে।
চাল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম ছোবহান, পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
পৌর প্রশাসক দিল আফরোজ বলেন, “পৌর এলাকার ৩ হাজার ৮৫ জন অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে স্বচ্ছতার সঙ্গে এই চাল বিতরণ করা হচ্ছে। ঈদের আনন্দ ভাগ করে নিতে সরকারের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”







আপনার মতামত লিখুন
Array