টাঙ্গাইল সদরে অবৈধভাবে মাটি কাটায় ২টি ট্রাক্টর জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
টাঙ্গাইল সদর উপজেলার বেলতা তালতলা মাঠ এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে মাটি বহনকারী দুইটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মে) দুপুরে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে অবৈধভাবে মাটি বহনকারী দুইটি ট্রাক্টর জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত রয়েছে ।






আপনার মতামত লিখুন