টাঙ্গাইলে মসজিদে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন বিএনপি নেতা টুকু
অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ পূর্বাহ্ণ
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি মসজিদের পাশে একটি করে নারিকেল গাছ ও একটি করে খেজুর গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডেনদর কৃষ্ঠপুর পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নারিকেল ও খেজুর গাছের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন
Array