টাঙ্গাইলে ব্রিজের সংযোগ সড়কে ধস, যাতায়াত বন্ধ
টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ধসে গেছে। এতে পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে যায়।
স্থানীয়রা জানান, সদর উপজেলার চরাঞ্চলের কাতুলী, হুগরা, কাকুয়া, মাহমুদ নগর ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নে যাতায়াতের জন্য টাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর ওপর চারাবাড়িঘাটে ব্রিজটি নির্মাণ করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০৬ সালে ১৭০.৬৪২ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করে। নির্মাণের পর থেকে কয়েকবার পূর্ব ও পশ্চিম তীরের অ্যাপ্রোচ সড়ক ধসে যায়। ফলে ভোগান্তির শিকার হন এ পথে যাতায়াতকারীরা।
স্থানীয়রা আরো জানান, গুরুত্বপূর্ণ এ ব্রিজ দিয়ে চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ ছাড়াও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজসহ বিভিন্ন অফিস আদালতে যাতায়াত করেন।
এদিকে চরাঞ্চলের কৃষিপণ্য, তাঁত শিল্পের কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া করতে প্রতিদিন শতাধিক ট্রাক, অটোভ্যান, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে থাকে এই ব্রিজের ওপর দিয়ে।
কাতুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান বলেন, ‘নদীর পানির চাপ বেড়ে পশ্চিম পাশের অ্যাপ্রোচসহ সংযোগ সড়ক ও কয়েকটি বাড়িতে ভাঙন দেখা দিয়েছে। তাই দ্রুত পদক্ষেপ না নিলে ব্রিজ ভেঙে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।’
টাঙ্গাইল সদর উপজেলা এলজিইডি কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও সদর উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।







আপনার মতামত লিখুন
Array