মির্জাপুরে নিখোঁজ বৃদ্ধের লাশ পুকুর থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
মির্জাপুরে নিখোঁজ বৃদ্ধের লাশ পুকুর থেকে উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে তিন দিন আগে নিখোঁজ হওয়া বৃদ্ধ নারায়ণ পাল (৯৮) এর লাশ পুকুরে ভেসে উঠেছে। বুধবার (২২ অক্টোবর) পৌর সদরের পোষ্টকামুরী চুনাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারায়ণ পাল মির্জাপুর পৌরসদরের পোষ্টকামুরী পালপাড়া গ্রামের মৃত নিবারণ পালের ছেলে।

নিহতের ছেলে রতন পাল বলেন, ‘গত সোমবার সকাল থেকে নিখোঁজ হয় তার বাবা। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার মির্জাপুর থানায় জিডি করা হয়। বুধবার দুপুরে স্থানীয়রা চুনাতিপাড়া এলাকায় একটি পুকুরে দেখতে পেয়ে তাঁর লাশ উদ্ধার করেন।’

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।