প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদন ৮ নভেম্বর শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদন ৮ নভেম্বর শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এতে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের মোট ১০ হাজার ২১৯টি পদ খালি রয়েছে।

সহকারী শিক্ষক পদে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৮ নভেম্বর (শনিবার) এবং চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ধরা হয়েছে ১০০ টাকা।

প্রার্থীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। পদটি ১৩তম গ্রেডের এবং জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামী বা পিতার স্থায়ী ঠিকানা ব্যবহার করে আবেদন করতে পারবেন।

আবেদনে যেটি ঠিকানা উল্লেখ করা হবে, সেই ঠিকানার এলাকার জন্য প্রার্থীর যোগ্যতা গণ্য হবে।