মধুপুরে মুক্ত পাঠাগার উদ্বোধন ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
মধুপুরে মুক্ত পাঠাগার উদ্বোধন ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। পরে পরে মুক্ত পাঠাগার উদ্ধোধন করা হয়।

মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবনানন্দ ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেল্টা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. দীপক কুমার পাল চৌধুরী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ছায়ানীড় এর উপদেষ্টা মমতা গুহ নিয়োগী এবং দেবযানী পাল চৌধুরী।

সংবর্ধিত লেখক হিসেবে উপস্থিত ছিলেন, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমীর রহমান খান ইউসূফজাই এবং লেখক ও গবেষক শেখ মো. শামছুল হক।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, ছায়ানীড় এর নির্বাহী পরিচালক ও বাংলা ভাষার ফেরিওয়ালা অধ্যাপক মো. লুৎফর রহমান। কর্মশালায় বক্তাগণ বাংলা ভাষার শুদ্ধ বানান এবং উচ্চারণের উপর গুরুত্বারোপ করেন। এসময় বাংলা ভাষা শুদ্ধ ভাবে লিখি, উচ্চারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক লুৎফর রহমান।