হীরক পদক পেলেন টাঙ্গাইলের তানজিমুল উম্মার শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
হীরক পদক পেলেন টাঙ্গাইলের তানজিমুল উম্মার শিক্ষার্থী

জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কের হীরক পদক অর্জন করেছেন হাফেজ আব্দুল্লাহ আল নূর। একই প্রতিযোগিতায় ৫ম স্থান অর্জন করেছেন হাফেজ আশরাফুল মাহাদ। তারা দুজনই টাঙ্গাইলের তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা টাঙ্গাইল শাখার শিক্ষার্থী। তারা আল হুফ্ফাজুল ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেন।২২ নভেম্বর শনিবার ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালের মাধ্যমে তারা এই সাফল্য অর্জন করেন।

এতে সভাপতিত্ব করেন হাফেজ ক্বারী রাকিব উদ্দিন খন্দকার। প্রধান অতিথি ছিলেন জামিয়া মাদানিয়া বারিধারা ও জামিয়া আশরাফীয়া বারিধারার প্রিন্সিপাল মুফতি মনির হোসাইন কাসেমী। অনুষ্ঠান শেষে তাদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি dailyprogotiralo.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।