আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ২:২১ অপরাহ্ণ
আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয় জামায়াত নেতা রবিউল আলম বলেন, আমরা সকল ব্যানার-ফেস্টুন অপসারণ করেছি। কিন্তু ভুলক্রমে ও আমাদের অজান্তেই একটি ফেস্টুন অপসারণ করা হয়নি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার ও ফেস্টুন অপসারণ না করায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

সংবাদটি dailysokalersomoy.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।