সৈয়দ ইরফানুল বারীর মৃত্যুতে মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের শোক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
সৈয়দ ইরফানুল বারীর মৃত্যুতে মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের শোক

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর, সাপ্তাহিক হক কথা পত্রিকার সম্পাদক, লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক, সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজের শিক্ষক সৈয়দ ইরফানুল বারী (৮২) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বেলা ১২টা ২০ মিনিটে সন্তোষে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।