মির্জাপুরে সরকারি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
মির্জাপুরে সরকারি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কলেজের বাহির মাঠে আয়োজিত এই অনুষ্ঠানটির উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওছমান গণি।

এ সময় কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জামিল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক প্রমুখ। ক্রীড়া পরিচালনা করেন কলেজের শরীরচর্চা শিক্ষক সাইফুল ইসলাম।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।