মধুপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ ৫ কারবারি আটক
টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেল ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর আর্মি ক্যাম্পের ৩ সিগন্যাল ব্যাটালিয়নের ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্বে এবং মধুপুর থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. সুলতান মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটকরা হলেন—ঘাটাইলের রুবেল (৩৫), মধুপুরের কাউসার (২৭), সুলতান (৪০), মোশাররফ হোসেন (৩৭) এবং গোপালপুরের সাইদুল বাসার (৩৬)।
অভিযানে জব্দ করা হয় ২৩০ পিস ইয়াবা, নগদ ৮৮ হাজার টাকা, একটি বাজাজ মোটরসাইকেল, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৩টি বাটন মোবাইল, ২০টি গ্যাস ম্যাচ এবং একটি ফুয়েল পেপার রোল।
পরবর্তীতে রাত ১টা ১০ মিনিটে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।






আপনার মতামত লিখুন
Array