মধুপুর উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
মধুপুর উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন এবং মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যক্ষ মোন্তাজ আলী এবং পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জাই প্রিন্স। এ ছাড়া সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান এবং সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
গণমাধ্যম কর্মীদের মধ্যে মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান এবং প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি amarsangbad.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।