র‍্যাব-১৪ সিপিসি-৩ এর অভিযানে মধুপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার,আটক-১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
র‍্যাব-১৪ সিপিসি-৩ এর অভিযানে মধুপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার,আটক-১

‎টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে রান্নাঘরের সিমেন্টের বস্তার ভেতর লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ এর সিপিসি-৩,টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ ফেব্রুয়ারি-২০২৬ খ্রিঃ আনুমানিক রাত ৩ টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন আটাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রফিকুল ইসলাম (৪২) জেলা-টাঙ্গাইলকে আটক করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতবাড়ির রান্নাঘরে রাখা একটি সিমেন্টের বস্তা তল্লাশি করে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা বলে জানিয়েছে র‍্যাব। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। র‍্যাব আরও জানায়,মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ তাকে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি sorejominbarta.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।