টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৮ মার্চ ২০২৬ খ্রিঃ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন,টাঙ্গাইল-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,নারী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা প্রশাসক,শরীফা হক । সভায় বক্তারা বলেন,নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠা,নারীর ক্ষমতায়ন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন,নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা,বৈষম্য ও নির্যাতন বন্ধ করতে পরিবার,সমাজ এবং রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষা,কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নারীদের এগিয়ে নিতে হবে। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এবং প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী নেত্রী,শিক্ষক,গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে নারী অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।






আপনার মতামত লিখুন
Array